
নাটোর প্রতিনিধি: জেলার সিংড়া উপজেলা সদরে শহরের মধ্য দিয়ে প্রবাহিত হাট সিংড়া খালের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে।
আজ শনিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাজহারুল ইসলাম।
সকাল নয়টায় সিংড়া কেন্দ্রীয় মসজিদ থেকে চাঁদপুর মসজিদ পর্যন্ত এক কিলোমিটার হাট সিংড়া খালের আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়। সিংড়া পৌরসভার ৩০জন পরিচ্ছন্নতা কর্মী একটি এক্সকাভেটর এবং তিনটি ট্রাকসহযোগে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যসহ স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো সহযোগিতা প্রদান করছে।
উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম জানান, সিংড়া খালটি শহরের প্রধান সড়কের পাশে হওয়ায় সবসময় দুূর্গন্ধ ছড়ায়। এ কারণে এ খালটি পরিচ্ছন্ন করতে উদ্যোগ গ্রহণ করেছি।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com