
রাজধানীর পল্লবীর ব্যাপারী মার্কেট এলাকাতে রোহান (৭) মুছা (৩) নামে দুই শিশুকে গলা কেটে হত্যার পর শিশুদের পিতা আত্মহত্যার চেষ্টা করেছেন।
আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মিরপুর পল্লবী ব্যাপারীপাড়া এলাকার একটি বাড়ির নিচতলায় এই ঘটনাটি ঘটে।
পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে দুই শিশুর দেহ আর তাদের ঘাতক বাবাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আর মুমূর্ষু অবস্থায় তাদের বাবাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।
পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত দুই শিশুর মা বাসায় অবস্থান করছে। তবে তাদের বাবা ঢাকা মেডিকেল হাসপাতালে নাক কান গলা বিভাগে চিকিৎসাধীন।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com