গাংনী(মেহেরপুর)প্রতিনিধিঃ গাংনী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আফরোজা পারভিনের স্বামী রবিউল ইসলাম(৫৫) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গাংনী শহরের বিশিষ্ট মুদি ব্যবসায়ি। একই সাথে আহত হয়েছে ব্যবসায়ি খাইরুল ইসলাম। আজ সোমবার বিকেল চারটার দিকে কুষ্টিয়া বাইপাস এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, রবিউল ইসলাম ও খাইরুল ইসলাম জরুরী কাজে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া যাচ্ছিলেন। বাইপাস এলাকায় পৌছালে একটি ট্রাক দাদেরকে সামনা সামনি ধাক্কা দিলে দু’জনই রাস্তার উপর ছিটকে পড়েন। ঘটনা স্থলেই মারা যান রবিউল ইসলাম। আহত হন খাইরুল ইসলাম। এদিকে স্থানীয় লোকজন ট্রাকটিকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন।
খবর পেয়ে কুষ্টিয়া থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে পৌছান ও মরদেহ তাদের হেফাজতে নেন।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com