প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৬:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৪, ১:৪৯ অপরাহ্ণ
চাটখিলে ওয়ারন্টভূক্ত এক পলাতক আসামী গ্রেফতার
![]()
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিলে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামীকে পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় ফেনী থেকে গতকাল রোববার রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুমন চাটখিল পৌর এলাকার ভীমপুরের আবুল হোসেনের ছেলে। সুমনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ ৭টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামী।
চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হক জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামীর অবস্থান নিশ্চিত হওয়ার পর থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করেছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com