ভালুকা,(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নাজমুল আনসারী নামের ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
সোমবার ২৯ জানুয়ারি দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে দুমড়ে মুছড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে নাজমুল আনসারী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আশংকা জনক অবস্থায় আরও তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে স্থানীয় থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতের লাশ উদ্ধার করে। এসময় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। নিহত নাজমুল হুদা আনসারী সিরাজগঞ্জের রায়গন্জ উপজেলার উটরা গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত তিন জনের ঠিকানা এখনো পাওয়া যায়নি।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com