প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৬:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৪, ৩:১০ অপরাহ্ণ
বায়তুশ শরফ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
![]()
বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা।
বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি মো: শহীদুল্লাহ এর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, , বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বায়তুশ শরফ কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাফেজ আহম্মদ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল চাকমা এবং মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমানে মাদ্রাসার শিক্ষা অনেক বেশি এগিয়ে আছে, মাদ্রাসার শিক্ষার্থীরা দেশ বিদেশে সুনামের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে, লেখা পড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে বিশেষ ভূমিকা রাখছে মাদ্রাসার শিক্ষার্থীরা, তাদের এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন অব্যবহৃত থাকুক এই আশা ব্যক্ত করছি।
আলোচনা সভা শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অতিথিরা। পরে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com