প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৬:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ
ভূরুঙ্গামারী চরে পুলিশের কম্বল বিতরণ
![]()
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলা পুলিশের সহায়তায় চরাঞ্চলের প্রায় শতাধিক ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দেবীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে খুশি হন আম্বিয়া, আয়শা ও তারা বানুসহ উপস্থিত সকলে। তারা পুলিশকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘প্রতিবার আমাদের এখানে অনেক শীতে পড়ে। ঠান্ডায় কাহিল থাকে চরের মানুষ । কিন্তু কেউ খোঁজ-খবর নেয় না। থানার পুলিশ এসে আমাদেরকে কম্বল দিলো। খুব খুশি হইছি। আল্লাহ্ উমার ( পুলিশের ) ভালো করুক।
এসময় কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অবস) সাজ্জাদ হোসেন, ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন, ওসি তদন্ত মামুনসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ ও ইউপি সদস্য সামছুল হোসেন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com