প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৭:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ
পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪ ইটভাটাকে ৩২ লাখ টাকা জরিমানা
![]()
মোঃ রুবেল বেপারী, সিরাজদিখান প্রতিনিধিঃ পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪ ইটভাটাকে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৪ ইটভাটায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটার কার্যক্রম বন্ধ করতে ভাটার বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার বাসাইল ও বালুচর ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে বাসাইল ইউনিয়নের মেসার্স শামছুদ্দিন এন্ড রবিলা ব্রিকসের মালিক আলতাফ হোসেনকে ৮ লাখ টাকা একই এলাকার মেসার্স ন্যাশনাল ব্রিকস এর মালিক অলি আহমেদকে ৭ লাখ টাকা, মেসার্স মায়ের দোয়ার মালিক জনি আহমেদকে ৭ লাখ টাকা, বালুচর ইউনিয়নের মায়ের দোয়া ব্রিকসের মালিককে ১০ লাখা টাকাসহ মোট ৩২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ইটভাটা কার্যক্রম বন্ধ করতে ভাটার বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা শাখার পরিচালক মো. রেদোয়ান উল্লাহ, উপ-পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, সিরাজদিখান থানা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো.ফজলুল করিম ও সিরাজদিখান থানার এস আই মো. লোকমান হোসেন।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত সথাকবে বলে জানান, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি ।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com