প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৭:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪, ৪:১০ অপরাহ্ণ
চরফ্যাশনে জেলে পরিবারের মাঝে বকনা বাছুর ও চেক বিতরণ

প্রাকৃতিক দূর্যোগে মৃত ও নিখোঁজ নিবন্ধিত অসহায় জেলে পরিবারকে আর্থিক সহায়তার চেক ও মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
(৩ ফেব্রুয়ারী) শনিবার সকালে উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই আয়োজন করা।
এসময় জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত থেকে অসহায় জেলে পরিবারের ৫ জনকে ৫০ হাজার টাকার চেক ও ২১জনের হাতে ২১টি বকনা বাছুর তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আনিছুর রহমান তালুকদার, বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com