প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৭:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪, ১২:২৬ অপরাহ্ণ
ভূরুঙ্গামারী প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন ও পারিবারিক প্রীতিমিলনী অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন ও পারিবারিক প্রীতিমিলনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি ) উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভারতীয় সীমান্তের কাছে জিরো পয়েন্টে অবস্থিত সোনাহাট ভূমি বোটানিক্যাল গার্ডেনে এই আয়োজন করা হয়। ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে দিন ব্যাপী এই আয়োজনে বিভিন্ন ইভেন্টের খেলা শেষে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শামীমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, ওসি রুহুল আমিন, ওসি (তদন্ত) আল মামুন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আপেল মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ। প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এতে অংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com