
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন একটি ক্লাবে ঢুকে পড়েছে। দুর্ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তবে ক্লাবের আংশিক ক্ষতি হলেও ক্লাব বন্ধ থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল তিনটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী অন্তরা ক্লাসিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাকুরা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের অস্থায়ী দোকানপাট ভেঙে ক্লাবে ঢুকে পড়ে। এতে ক্লাবের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাস দুইটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com