
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া এক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী সাকুরা পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় বাসের যাত্রী এবং মোটরসাইকেল আরোহীসহ মোট ১৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশের হলি কেয়ার ক্লিনিকের সন্নিকটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহন দুর্ঘটনাস্থল অতিক্রম করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল পার্শ্ববর্তী পকেট রাস্তা থেকে বেপরোয়াভাবে মহাসড়কে ওঠে। তাৎক্ষণিক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদের মধ্যে পড়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিক তিনিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের চালক ও আরোহীসহ সাকুরা পরিবহনের আহত ১৩ জন যাত্রীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার টিএসআই রুহুল আমীন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com