
রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার পেছনের লেক থেকে রবিন (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আঙ্গুলের ছাপের মাধ্যমে থেকে জানা যায় তার নাম রবিন। এবং তিনি চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা।
শনিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে বাড্ডা থানাধীন ওই পুলিশ প্লাজার পেছনের লেক থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আঙ্গুলের ছাপের মাধ্যমে তার জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম রবিন। দেশের বাড়ি চট্টগ্রামে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লেকের পানি থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আঙ্গুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম রবিন ও দেশের বাড়ি চট্টগ্রাম।
বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com