প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৬:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৪, ৭:৩২ অপরাহ্ণ
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শাহজাদপুরে ঢাকাগামী একটি বাস সড়কের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত আহত ৭ জন। সকাল সাড়ে ৬ টার দিকে শাহজাদপুরের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আল শামীম(২৪) নামে একজন যাত্রী মারা গেছেন। তিনি পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ সময় গাছের ডালে লেগে বাসের ছাদ ভেঙে যায়।হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, পাবনা থেকে ঢাকাগামী সি-লাইনের একটি দ্রুতগামী বাস মহাসড়কের টেটিয়ারকান্দা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশের গাছে ধাক্কা খেলে বাসের ছাদ পুরো বিদ্ধস্ত হয়।পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা সহায়তায় আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আল শামীমের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com