
হিমেল আহম্মেদ, নিজেস্ব প্রতিনিধিঃ রাজধানীর ওয়ারী গুলিস্তান টোল প্লাজার পাশে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গিয়ে আলমগীর শিকদার (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল দশটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে নিয়ে আসা পথচারী মো. আনোয়ার হোসেন জানান, গুলিস্তান টোল প্লাজার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। পরে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. রবিউল আলম শিকদার জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে জানতে পারি অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমার ভাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি প্রেসে চাকরি করতেন। তিন ছেলে এক মেয়ের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com