
বিকাশ চন্দ্র হালদার, কাউখালী (পিরোজপুর) থেকেঃ কাউখালীতে ইউপি সবিচ না থাকায় জনগন চরম দূভোগে রয়েছে। উপজেলার ০৫ নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের সচিব ফিরোজ আহম্মেদ গত ৬—১১—২৩ তারিখ পিরোজপুরের দূর্গাপুর ইউনিয়নের বদলী হয়ে যায় । সেই থেকে অদ্য পর্যন্ত এ ইউনিয়নে কোনো সচিবকে নিয়োগ দেওয়া হয় নি। কিছু দিন পূর্বে ৪ নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সচিব সুমনকে সপ্তাহে ২ দিনের দায়িত্ব দেওয়া হয়। নিজের ইউনিয়ন রেখে সে সপ্তাহে এক দিন দায়িত্ব পালন করেন বলে ভুক্ত ভোগীরা জানান। সচিব না থাকায় পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রম ও জনো গুরুত্বপূর্ন বিষয় গুলোর সুবিধা পেতে দিনে পর দিন অপেক্ষা করতে হয় জনগনকে। এ ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফলইবুনিয়া গ্রামের মেম্বর মোঃ মেহেদী হাসান জানান, জন্ম নিবন্ধন সুবিধা পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় জনগনকে এছাড়াও ভিজিএফ, ভিজিটি, মৎসজীবিদের তালিকা ও সুবিধা পেতেও দীর্ঘ সময় পেরিয়ে যায়। ফলে এ ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ে। আবার এর উপরে গত সপ্তাহে চেয়ারম্যান গাজী সিদ্দীকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংকরপুর গ্রামের মোঃ মিজান ও ফলইবুনিয়া গ্রামের আজিম জন্ম নিবন্ধন করতে এসে তারা কয়েক দিন ঘুরে বাড়ি ফিরে গেছে বলে অভিযোগ করেন। সব মিলিয়ে এ ইউনিয়নে জনগন স্মার্ট সুবিধা তো দূরে কথা সাধারণ সুবিধাও পেতে চরম দূভোগের মাধ্যে পরতে হচ্ছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ স্বাজল মোল্লা জানান, দ্রুত সময়েরর মধ্যে ইউপি সচিব দেওয়া হবে আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com