প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৬:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ
নাটোরে বড়াইগ্রামে ভুট্টা কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

নজরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামের চান্দাই পূর্বপাড়া এলাকায় বিরোধপূর্ণ জমির ভুট্টা কাটা নিয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার চান্দাই সাতইল মৌজার বিবাদপূর্ণ ফসলী জমি গ্রাম্য সালিসে ৩ বিঘা পাওয়ার পর সেখানে ভুট্টা বপন করে কলিমউদ্দিন গং ও মোখছেদ গং। দুই দিন আগে ওই জমির ভুট্টা কাটতে গেলে এতে বাঁধা দেয় প্রতিপক্ষ আফাজ গং। বুধবার এ নিয়ে কলিমউদ্দিন গং পক্ষের সাকান হোসেন (৩৫)এর গলায় দা দিয়ে কোপ দেয় অপরপক্ষের লোকজন। এরপর উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দাই পূর্বপাড়া মোড়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় দা, কুড়াল, লাঠি, হাসুয়া নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রক্তাক্ত আহত হয় কলিমউদ্দিন গং পক্ষের শাকিল হোসেন (২৮), আমিনুল ইসলাম (৪১) ও সানোয়ারা বেগম (৪০)। সংঘর্ষে অপরপক্ষের আহত হয় আকরাম হোসেন (৩৮), শামসের প্রামাণিক (৬৬), জিয়া খাঁ (৪৮) ও জিহাদ হোসেন (২২)।
আহত আমিনুল ইসলাম জানান, বিবাদমান ৭ বিঘা জমি থেকে গ্রাম্য সালিশে আমরা ৩ বিঘা জমি পাই ও তাতে ভুট্টা চাষ করি। অথচ আফাজের ছেলে শহিদুল ইসলাম জিন্না, মিন্না, সাফাত, জিহারুল, কোরবান, আরমান সহ ৬ ভাই এই জমির ভুট্টা কাটতে বাঁধা দিচ্ছে। তারা ৬ জন সহ ভাড়া করা আরও ১৫/১৬ জন আমাদের উপর হাতুড়ি, দা, ইট, লাঠি নিয়ে হামলা করে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন জানান, উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com