
আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন মো. এবাদুর রহমান প্রামাণিক, সনৎ কুমার প্রামাণিক, মোছা. মমতাজ বেগম, মো. আক্কাছ আলী প্রামাণিক, মো. আজিজুর রহমান পলাশ, শেখ মো. একরামুলবারী রঞ্জু, মো. আলমগীর হোসেন বাবর ও মো. মহাতাব উদ্দিন। ভাইস চেয়ারম্যান পদে মো. হাফিজুল শেখ, মো. আফছার প্রামাণিক ও মো. আব্দুর রাজ্জাক মন্ডল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী, মোছা. মিতু বানু, মোছা. শামছুন নাহার, রওশন আরা পারভিন ও মোছা. মেরিনা আকতার। উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন বলেন, এ উপজেলায় মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৫ মে. মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট গ্রহন ২৯ মে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ১৫২ জন। এর মধ্যে পুরুষ ৮৬ হাজার ৩৭২ এবং মহিলা ৮৩ হাজার ৩৭৮ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ২ জন।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com