প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৪:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ণ
আটঘরিয়ায় আম-লিচুর গুটি তীব্র তাপপ্রবাহে ঝরে পড়ছে , ফলন বিপর্যয়ের শঙ্কা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় প্রচণ্ড গরম আর খরায় ঝরে পড়ছে আম ও লিচুর গুটি। এতে দিশেহারা চাষিরা। কোনোভাবেই গুটি ঝরে পড়া ঠেকাতে পারছেন না তারা। এতে ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।
দীর্ঘ দিন ধরে সূর্যের তীব্রতায় প্রকৃতির প্রাণ ওষ্ঠাগত। বর্তমানে পাবনার আটঘরিয়াসহ আশে পাশে ৪১ থেকে ৪২ ডিগ্রিতে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। তীব্র তাপপ্রবাহে বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। তীব্র তাপপ্রবাহে ঝরে পড়ছে আম ও লিচুর গুটি।
এ বছর প্রচুর মুকুল দেখে বাম্পার ফলনের স্বপ্ন দেখেন চাষিরা। চাষিদের স্বপ্নের রঙ ফিকে হয়ে গেছে। গত দু’ সপ্তাহের তাপপ্রবাহে অব্যাহতভাবে ঝরে পড়ছে লিচুর গুটি।
শুধু লিচু নয়, আমের ক্ষেত্রেও একই পরিস্থিতি। নানাভাবে চেষ্টা করেও আম-লিচুর গুটি ঝরে পড়া রোধ করতে পারছেন না চাষিরা। এমন পরিস্থিতিতে ফলন বিপর্যয়ের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।
চাঁদভা গ্রামের লিচু চাষি মোঃ নুরুল ইসলাম জানান, এবার যে পরিমাণ মুকুল এসেছিল আমরা খুব স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তীব্র খরার কারণে লিচুর গুটি ঝরে পড়ছে। ইতোমধ্যে অর্ধেক লিচুর গুটি ঝরে পড়েছে। এমন চলতে থাকলে লোকসান গুনতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com