প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৪, ৪:৫০ অপরাহ্ণ
গাংনী উপজেলা নির্বাচন: বিএনপি নেতা ভুট্টো বহিস্কার

মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধিঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় মেহেরপুর জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোকে বহিস্কার করেছে বিএনপি। শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলফিকার আলী ভুট্টোকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন, বিএনপির সংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে কোন নেতা কর্মী যদি এই অবৈধ সরকারের পাতানো কোন নির্বাচনে অংশ নেই তাকে বহিস্কার করা হবে এমন সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছে। সারা দেশেই বিএনপি নেতাদের কঠোরভাবে হুশিয়ারি করা হয়েছে। এই সরকারের অধিনে কোন নির্বাচন অংশ নেবে না বিএনপি।
জুলফিকার আলী ভুট্টো বলেন, বহিস্কার হবো এসব মাথাই নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। যদি আবারো পাতানো নির্বাচন হয় তবে দেশবাশীর কাছে পুনরায় প্রমাণ হবে যে এই সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচনে অংশ যখন নিয়েছি তখন শেষ পর্যন্ত নির্বাচনে মাঠে থাকবো।
প্রসঙ্গত আগামী ২১ শে মে অনুষ্ঠিত গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলফিকার আলী ভুট্টো। ভুট্টো ছাড়াও এই উপজেলায় আরো আটজন চেয়ারম্যান প্রার্থী রয়েছে ন। যাদের মধ্যে সাতজনই আওয়ামী লীগ সমর্থিত।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com