রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকায় বৃষ্টির সময় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত নারীর নাম রাশেদা বেগম। তিনি মধুবাগ ৩ নম্বর গলির প্রফেসর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে দেয়ালের নিচ থেকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সূত্র জানিয়েছে, নিহত রাশেদা বেগমের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com