নোয়াখালী জেলা সদরে চলন্ত বাস থেকে পড়ে চালকের সহকারীর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে উপজেলার চৌমুহনী-মাইজদী সড়কের মাইজদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া।
নিহত মো. রাজু (২৮) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের মো. সাখায়েত উল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে সুগন্ধা পরিবহনের একটি বাস বেগমগঞ্জ চৌরাস্তা থেকে সদর উপজেলার সোনাপুরের দিকে যাচ্ছিল। পথে মাইজদী বাজার এলাকায় হঠাৎ বাস থেকে সড়কে পড়ে যান চালকের সহকারী মো. রাজু এবং বাসের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন।
আশপাশের লোকজন দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মোবারক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি অসাবধানতাবশত বাস থেকে পড়ে গেছেন। তবে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
নিহতের লাশ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com