অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় মো. আবদুল্লাহ নামে ১২ বছর বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে থানার বন্দরটিলার আয়েশার মার গলির হামিদ আলী সুকানীর বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
আব্দুল্লাহ ঝালকাঠি জেলার কাঠালিয়া গ্রামের মাহমুদ তালুকদারের বড় ছেলে।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর বাবা একটি পোশাক কারখানায় চাকরি করেন। গতকাল (বুধবার) বিকেলে সে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন জানিয়েছে- নিখোঁজের পর তাদের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. জামান উদ্দিন বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা গতকাল থেকে অভিযান পরিচালনা করেছি। এরই মধ্যে আজ সকালে ভুক্তভোগী শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com