বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, দেশে জ্বালানির কোন সংকট নেই বলে সরকার তেল নিয়ে সংসদে একটি নাটক করেছে।
তিনি বলেন, দেশে তেল সংকট নেই; এসব বলে দাম বাড়িয়ে ফেলল। পুরোটাই সরকারের পরিকল্পিত কাণ্ড। সিন্ডিকেটের প্রভাবে এটা করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিষয় নিয়ে বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বৃহত্তর ঐক্যের প্রয়োজনে এনসিপির সঙ্গে আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এবি পার্টির যুক্ত হওয়ার প্রসঙ্গে নাহিদ বলেন, আমাদের একটি বৃহত্তর ঐক্যের প্রয়োজন এই মুহূর্তে, যার কারণে এই সিদ্ধান্ত।
তিনি বলেন, আমরা কোনো পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চাই না, সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে।
চিফ হুইপের ব্যঙ্গ কার্টুন করার কারণে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যা বাকস্বাধীনতা হরণ বলে মন্তব্য করেন তিনি।
এ সময় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, এবি পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক, জুলাই শহীদ ও বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ সদস্য জাতীয় নাগরিক পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
নেতারা বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় বৃহত্তর প্রয়োজনে এই মুহূর্তে সবার একীভূত হওয়া প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com