
রাত পোহালেই পরীক্ষার টেবিলে বসার কথা এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের। কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় রাতে পড়ার টেবিলে ছেড়ে সড়কে নেমে এসেছে গাইবান্ধার পলাশবাড়ীর এসএসসি পরীক্ষার্থীরা। সকালে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও এখনো তারা প্রবেশ পত্র হাতে না পাওয়ায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে পলাশবাড়ী পৌর শহরের পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন তারা।
এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, রাত পোহালেই এসএসসি পরীক্ষা। কিন্তু স্থানীয় গিরিধারী পুর আদর্শ উচ্চ বিদ্যালয় ৫০ জন পরীক্ষার্থী প্রবেশপত্র পায়নি। ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা মহাসড়ক অবস্থান নিয়ে অবরোধ করেছেন।
রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে নটা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com