
যশোরে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর ছকিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পুত্রবধূ মরিয়ম বেগমকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের বেজপাড়া এলাকা থেকে নিখোঁজের পর গভীর রাতে বাড়ির পাশ থেকে ছকিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ছেলে শহিদুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে দোকানে যাওয়ার সময় স্ত্রী মরিয়মকে তার মায়ের খোঁজ নেন। এসময় ছকিনা বেগম বাইরে গেছেন বলে জানান স্ত্রী মরিয়ম। একইসঙ্গে স্বামীকে দুপুরের খাবার বাইরে খেয়ে নিতে বলেন।
রাত ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল তার মাকে না পেয়ে পুনরায় খোঁজ নেন। তখনও তার স্ত্রী জানান, সকিনা বেগম বাসায় ফেরেননি। পরে তিনি থানায় গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
রাত আনুমানিক সাড়ে ১২টারদিকে বাসার সামনে একটি বস্তার মধ্যে ছকিনা বেগমের লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের জের ধরে ছকিনা বেগমকে শ্বাসরোধ ও জবাই করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com