প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৩, ৯:০২ অপরাহ্ণ
বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার ফাউন্ডেশনের আলোচনা সভা
![]()
খবর বিজ্ঞপ্তিঃ শিক্ষা,সেবা, উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে আর্তমানবতার সেবায় গঠিত স্বেচ্ছাসেবামূলক সংগঠন “মৌলভীবাজার ফাউন্ডেশন” এর উদ্যেগে বিজয় দিবস এর আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বিজয়ের ৫২ বছর পূর্তি উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ফাউন্ডেশন এর সভাপতি সাকিবুর রহমান মেরাজ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় মৌলভীবাজার শহরের স্থানীয় একটি হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর অর্থ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন, দপ্তর সম্পাদক: সজিব আহমেদ, যুব বিষয়ক সম্পাদক মো: এবাদুর রহমান, ক্রীড়া সম্পাদক সৈয়দ ইবাদুল ইসলাম, নির্বাহী সদস্য রাবেল মিয়া ও মাহি উদ্দিন, সদস্য মনজুরুল ইসলাম নয়ন, খান মোহাম্মদ তরিক, আব্দুস ছামাদ, ছিদ্দেক মিয়া, আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানে `মৌলভীবাজার ফাউন্ডেশন" এর পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও আত্নার মাগফেরাত কামনার জন্য দোয়া করা হয়।
সৈয়দ কামরুজ্জামান মৌলভীবাজার।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com