কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদিকে আসামি করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যা মামলায় আফ্রিদি এজাহারনামীয় ১১ নম্বর আসামি।
মামলায় আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীর (মাইটিভির মালিক) নামও রয়েছে।
যাত্রাবাড়ী থানায় দায়ের করা এই হত্যা মামলার বাদি মো. জয়নাল আবেদীন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, হত্যার অভিযোগে এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
তালিকায় রয়েছে তৌহিদ উদ্দিন আফ্রিদির বাবার নামও। এ মামলায় তার বাবা নাসির উদ্দিন সাথী (মাইটিভির মালিক) ২২ নম্বর আসামি।
এ হত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলায় যাদের নাম রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করা হবে। তদন্তে উঠে আসবে কে জড়িত আর কে জড়িত নয়।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com