রাজধানীর জুরাইনে বাস চাপায় জ্যোৎস্না বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।
তার বাড়ি মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার কলাপাড়া গ্রামে। দুই ছেলে ও এক মেয়ের জননী এই বৃদ্ধা থাকতেন শ্যামপুর মীরহাজিরবাগ এলাকায়।
তার ছেলে মো. পলাশ ব্যাপারী জানান, গতকাল বুধবার বিকেলে জ্যোৎস্না বেগম তার নাতিনের নয় বছর বয়সী ছেলে ইশানকে নিয়ে কেরানীগঞ্জ যাচ্ছিলেন। বাসা থেকে বের হওয়ার পর জুরাইনে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের নিচে চাপা পড়েন তিনি।
তবে চাপা পড়ার আগে ঈশান নামে ওই শিশুটিকে ধাক্কা দিয়ে তিনি রাস্তার এক পাশে সরিয়ে দেন। কাজেই শিশুটির কোনো ক্ষতি হয়নি।
পলাশ আরও জানান, গতকাল বিকেলের ঘটনার পর স্থানীয় শিক্ষার্থীরা গাড়ির নিচ থেকে তার মায়ের লাশ বের করেন। তখন পুলিশ মরদরহটি থানায় নিয়ে যায়। এরপর মধ্যরাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি মেডিকেলের মর্গে আছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com