আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

দেশজুড়ে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ শিশু

হামের প্রাদুর্ভাব প্রতিরোধে সারাদেশে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের লিটল অ্যাঞ্জেল সেমিনারি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন সরদার।

এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম চলবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে একযোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। তার তথ্য অনুযায়ী, ১৮ জেলা, ৩০ উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ সারাদেশে এই টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, ক্যাম্পেইনের অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া এই কর্মসূচি ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে। সারাদেশে এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অসুস্থ বা জ্বরাক্রান্ত শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দওয়া উচিত। পাশাপাশি প্রথম ডোজ নেয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে দ্বিতীয়বার টিকা না দেয়ার নির্দেশনা রয়েছে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img