
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩১ মে) বিকেলে উপজেলার তুমলিয়া এলাকার সোম বাজার ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ।
গাজীপুর জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান, থানা বিএনপি’র সহ সভাপতি মোরশেদ আলম মিন্টু, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোবারক হোসেন শাওন, থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু প্রমূখ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র দপ্তর সম্পাদক এ্যাড. নাজমুল হক চৌধুরী বিপ্লব, জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি লুৎফুন নাহার লতা, থানা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. পারভীন আক্তার, যুবদল নেতা প্রিন্স, তারিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও উপস্থিত অতিথিবৃন্দের মাঝে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।



