
গোলাম রব্বানী, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে আজ শুক্রবার (৩১ মে) সকাল ১১ টায় ঠাকুরগাঁওয়ের হরিপুর সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপরে সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন এর সভাপতিত্বে, বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন ও আলোচনা সভা শুরু হয়। তামাক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম সরকার। আরও উপস্থিত ছিলেন শিক্ষক,সাংবাদিক ও ছাত্র-ছাত্রীবৃন্দ ।



