আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

রিয়াজুল হক, গুলশান প্রতিনিধিঃ  রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট ও গুলশানে আলাদা সড়ক দুর্ঘটনায় নারী সহ ২ জনের মৃত্যু হয়েছে। ২১ এপ্রিল, রবিবার সকাল পৌনে ৬টার দিকে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সামনে বাস এবং ট্রাকের সংঘর্ষে আয়েশা (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি একজন পোশাক শ্রমিক ছিল। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এ এস আই ) মাসুদ মিয়া জানান, আমরা মৃতের সাথে থাকা মুঠোফোনের মাধ্যমে জানতে পারি ওই নারী আজমেরী গ্লোরি পরিবহন বাসের যাত্রী ছিলেন। আজ সকালের দিকে গুলিস্তান জিরো পয়েন্টের সামনের রাস্তায় প্রিমিয়ার কোম্পানির সিমেন্টবাহী কার্গো ট্রাক ও সদরঘাট থেকে ছেড়ে আসা আজমেরী গ্লোরি বাসের সঙ্গে সংঘর্ষে ওই নারীসহ দুই যাত্রী গুরুতর আহত হন। পরে ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। মৃত নারীর বাড়ি পটুয়াখালী সদর উপজেলার চারাবুনিয়া গ্রামে। বর্তমানে গাজীপুরের চেরাগ আলী ফকির মার্কেট এলাকায় স্বামীর সাথে একটি ভাড়া বাসায় থাকতেন। গাজীপুরের একটি পোশাক কারখানা কাজ করতেন তিনি।

অপরদিকে, রাজধানীর গুলশান নতুন বাজার ময়লার ডিপোর সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উত্তর সিটি কর্পোরেশনে তিন চাকার রিকশা ভ্যান চালক ছিলেন। ২১ এপ্রিল, রবিবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে দশটার দিকে মারা যান তিনি। নিহতের ছেলে মোহাম্মদ আল আমিন জানান, তার বাবা আব্দুর রাজ্জাক উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী। তিনি রাতে কাজ শেষে তিন চাকার ভ্যান গাড়িতে ময়লা নিয়ে নতুন বাজার ময়লার ডিপোতে ভ্যানে থাকা ময়লা ফেলার সময় একটি বেপরোয়া সিএনজি তার বাবাকে সজারো ধাক্কা দেয়। এরপর তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। পরে খবর পেয়ে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি আরও বলেন, তাদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার বালিয়াকান্দি গ্রামে। গুলশান থানার উপ পরিদর্শক (এস আই) হাসিব জানান, আমরা খবর পেয়ে সরাসরি গুলশান নতুন বাজার ঘটনাস্থলে যাই। এলাকার আশেপাশের লোকজনদের সাথে কথা বলে জানতে পারি, মৃত ব্যক্তি উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী ছিলেন আজ ভোরে কাজ শেষে ময়লা বহন করে ভ্যান গাড়িতে ময়লা আনলোড করার সময় দ্রুতগতির একটি সিএনজি পরিচ্ছন্ন কর্মীকে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সিএনজি চালক তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করলেও আমরা বসে নেই। আমরা ওই এলাকার সিসি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। আশা করি অচিরেই আমরা গাড়িটি আটক করে চালককে আইনের আওতায় নিয়ে আসবো। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img