
যুক্তরা্ষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের কারণে বন্ধ থাকা আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ বিমানবন্দর থেকে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে দেশটির সরকার।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরু হলে ইরানের সব বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম স্থগিত করা হয়েছিল।



