
স্টাফ রিপোর্টারঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীনকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
এরআগে গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি বেগম জিয়া। সাবেক এই জনপ্রিয় প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।
হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়াকে চিকিৎসা দিতে গত ২৫ অক্টোবর দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে তিন চিকিৎসক বাংলাদেশে আসে। তাদের নেতৃত্বে ২৬ অক্টোবর খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে সফল অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে গত ২৭ অক্টোবর দিবাগত রাতে দুইজন এবং ২৮ অক্টোবর অন্যজন চলে যান।



