আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

জবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি, নেতৃত্বে আরিফ-ইব্রাহিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আলিম আরিফ এবং সেক্রেটারি হয়েছেন ইব্রাহিম খলিল।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, নবনির্বাচিত সভাপতি আরিফ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, সেক্রেটারি ইব্রাহিম খলিল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিবগাতুল্লাহ সিবগাহ, মুতাসীম বিল্লাহ শাহেদী, ফয়সাল আমিন, ইকবাল হোসেন ও আসাদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img