আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল শিশুর

রাজধানীর হাজারীবাগ থানাধীন বসিলা এলাকার শ্যামলাপুরের ওয়াসপুরে প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ আব্দুল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে দশটা নাগাদ অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু আব্দুল্লাহ হাজারীবাগ আবাসিক এলাকার মুদি দোকানদার আওয়াল হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন হাজারীবাগ থানার উপ পরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম। তিনি জানান, হাজারীবাগের শ্যামলাপুরের ওয়াসপুরে ওই শিশুটি বাসার নিচে খেলা করছিল। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে অচেতন অবস্থায় ওই শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, ওই শিশুটি আর বেঁচে নেই।

তিনি আরো জানান, এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক ওই প্রাইভেটকারটিকে শনাক্তের চেষ্টা করছি। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img