আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

যাত্রাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় সাথী আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহতের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানায়। বাবার নাম মো. মুজিবুর রহমান। নিহত পেশায় বিউটি পার্লারে কাজ করতেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা মো. রনি বলেন, সাথী একটি বিউটি পার্লারে কাজ করতেন। সকালের দিকে শনির আখড়া অগ্রদূত স্কুলের সামনে দিয়ে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার ধাক্কা দেয়।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img