আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

সারা দেশে র‌্যাবের ৪১৮ টহল দল মোতায়েন

ডেস্ক রিপোর্টঃ বিএনপি ও এর সমমনা দলগুলোর ১০ম দফায় ডাকা সর্বাত্মক অবরোধসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তায় সারা দেশে ৪১৮টি টহল দল মোতায়েন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে ৪১৮টি টহল দল মোতায়েন রয়েছে। এদের মধ্যে শুধুমাত্র রাজধানীতেই র‌্যাবের ১২৬টি টহল দল মোতায়েন করা হয়েছে।

এছাড়া যাত্রী ও পণ্য পরিবহনে বিভিন্ন স্থানে দূরপাল্লার যানবাহনকে র‌্যাব টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে র‌্যাব। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img