আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

মঙ্গল ও বুধবার ৩৬ ঘণ্টা অবরোধের ডাক বিএনপি ও জামায়াতের

স্টাফ রিপোর্টারঃ রবি ও সোমবার বিরতির পর মঙ্গলবার থেকে ফের ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ওজামায়াতে ইসলামী। মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয়ে অবরোধ চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। রবিবার দুপুরে ভার্চুয়ালি প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এদিকে সরকারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতও। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমএ।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img