আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে বাসে আগুন

ডেস্ক রিপোর্টঃ মতিঝিলে বাসে আগুনের পর এবার রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।

বিষয়টি দৈনিক দিনের কণ্ঠ’কে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তিনি জানিয়েছেন, রাত সাড়ে ৮টায় আমাদের কন্ট্রোল রুমে খবর আসে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে কে বা কারা অগ্নিসংযোগ করেছে।

ওই খবরে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে সন্ধ্যার পর পল্টন থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে মতিঝিল এলাকার বাংলাদেশ ব্যাংকের পিছনে দাঁড়িয়ে থাকা শিল্প ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img