আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

লালমনিরহাট-কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ উত্তরের জেলা লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকালে কাউনিয়া স্টেশনের পূর্বে লালমনিরহাট থেকে সান্তাহারগামী মেইল কমিউটার ট্রেন (ডাউন-২০) দুই বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল ।
কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশন মাস্টার মো. মোবারক হোসাইন দৈনিক দিনের কণ্ঠ’কে জানান, মঙ্গলবার সকাল ৭ টার দিকে কাউনিয়া জংশন স্টেশনে লুপ লাইনে প্রবেশের সময় আউট সিগন্যালের কাছে রেললাইন উল্টে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে । এ কারণে সকাল থেকে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে । ট্রেনের দুই বগিসহ ইঞ্জিন উদ্ধারে লালমনিরহাট থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারকাজ চালাচ্ছে ।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img