
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ১৩ মে সোমবার সকালে উপজেলা পরিচ্ছদ সভা কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম গাজীর টুলুর সভাপতিত্ব সভায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আখতারুজ্জামান এমপি। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূরে তাসনিম উর্মি, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ূন মাস্টার তুমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু বকর বাক্কু সহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী উপজেলার আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে এ দিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে পরামর্শ প্রদান করেন।



