আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

বাঘাইছড়িতে গ্রুপের পাল্টাপাল্টি গুলি, আতঙ্ক জনমনে

দৈনিক দিনের কণ্ঠ ডেস্কঃ রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু গ্রুপের সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত এই দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ মে) সকাল থেকে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুলোবনিয়া এলাকায় এ ঘটনার সূত্রপাত ঘটে। এরআগে, একই এলাকায় গতকাল সোমবার বিকেলে একই ইউনিয়নের সুকেতন মাঠে গোলাগুলি শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের আধিপত্য বিস্তার বজায় রাখতে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় তারা। তবে হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি এলাকাবাসী।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় হতাহতের সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনার ওপর নজর রাখছে।

২০১৯ সালের ১৮ মার্চ বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে সন্ত্রাসীরা আটজন নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীকে গুলিতে হত্যা করেছিল। গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও ৩৩ জন। ওই ঘটনার পাঁচ বছর অতিবাহিত হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img