আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বচনের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বচনের পরিবেশ ক্রমশঃ উত্তপ্ত হয়ে উঠেছে। সূর্যের রোদের তীব্রতার সাথে সাথে নির্বাচনমুখী মানুষদেরও মেজাজ ক্ষিপ্ত হয়ে উঠছে। একে অপরের প্রতি দোষারপ এবং আক্রান্ত মূলক বক্তব্য দিচ্ছে। ১৩ মে প্রতীক বরাদ্দের পর ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ। আওয়ামী লীগ দলীয় ২ প্রতিদদ্বী প্রার্থী  আটঘরিয়া উপজেলার পরিষদের বর্তমান চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসমলাম  (মোটরসাইকেল) ও সাবেক চাদভা ইউপির চেয়ারম্যান ও চাদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল ( ঘোড়া) প্রতিকের সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া সংঘটিত হচ্ছে।
ইতিমধ্যে খিদিপুর বাজার এবং মতিগাছায় দুই দফা মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া ও হেনস্তার ঘটনা ঘটেছে।
এবিষয়ে আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তানভীর ইসলাম বলেন, ‘ আমার সমর্থকদের ওপর হামলা করেছে কামালের লোকজন। পরিকল্পিতভাবে কামালের সমর্থকরা হামলা করেছে। এতে আমার বেশ কয়েকজন সমর্থক গুরুতর আহত হয়েছেন। আমি এর উপযুক্ত শাস্তি চাই।’
তবে আরেক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল বলেন, ‘আমার সমর্থকদের হামলার অভিযোগ মিথ্যা। বরং তানভীরের লোকজনই আমার নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে।
এব্যাপারে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি  শান্ত রাখা হচ্ছে।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img