আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

সিরাজদিখানে ভোটের মাঠে এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মৃধা

মো. রুবেল বেপারী,  সিরিজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আওলাদ হোসেন মৃধা  চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো ৪ জন। চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়ন জমাদেন পরে ২ জন প্রার্থী প্রত্যাহার  করে। অন্য ৫ জন একে অপরের সাথে ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনী মাঠে  সক্রিয় রয়েছেন আওলাদ হোসেন মৃধা সহ আরো ২ প্রার্থী। তারা রাত  দিন এক করে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।  উপজেলার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ৫ জন চেয়ারম্যান পদে প্রার্থী থাকলেও প্রচার প্রচারণার দিক দিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন আওলাদ হোসেন মৃধা। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মোঃ আওলাদ হোসেন মৃধা,  মঈনুল হাসান নাহিদ ও আবু বকর সিদ্দিক  এ তিনজন প্রার্থীকেই হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভোট যুদ্ধে তিনজন লড়াইয়ের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন স্থানীয় ভোটাররা। প্রার্থীদের মধ্যে ভোট যুদ্ধে লড়াই হোক বা না হোক তবে সুষ্ঠ ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান উপজেলার সাধারণ মানুষ। এদিকে জনমত বিশ্লেষণে ভোটের মাঠে অনেকটাই এগিয়ে রয়েছেন আওলাদ হোসেন মৃধা। তবে নির্বাচনী মাঠে শেষ অবদি ভোট ধরে রাখতে পারলে আওলাদ হোসেন মৃধা জয় অনেকাংশেই সহজ বলে মনে করেন নেতাকর্মীরা। অন্যদিকে নির্বাচন যতোই ঘনিয়ে আসছে আওলাদ হোসেন মৃধা প্রচারণার ব্যস্ততা ততোই বৃদ্ধি পাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। জয়ের ব্যাপারে আশাবাদী  শতভাগ নানা ভাবে তার কর্মদক্ষতা, যোগ্যতা, সততার  জণসেবামূলক বিভিন্ন দিক তুলে ধরছেন। ভোটারদের তার বাগে আনতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা  ও উঠান বৈঠকের মাধ্যমে দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। আওলাদ হোসেন মৃধা বলেন আমি যদি সিরাজদিখান উপজেলার আপামর জনসাধারণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে  আমি আমার সর্বোচ্চ দিয়ে সিরাজদিখান উপজেলার মানুষের জন্য কাজ করে যাবো। তারা ২৪ ঘন্টা তাদের সুখ দুঃখ ও আপদে বিপদে আমাকে কাছে পাবে। আমি একজন ব্যবসায়িক ও রাজনৈতিক মানুষ তাই উপজেলার কাঠামোগত সার্বিক উন্নয়নে কাজ করার স্বক্ষমতা দুটোই রয়েছে। আগামী ২৯ মে জনসাধারণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সিরাজদিখানকে একটি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ও দুর্ণীতিমুক্ত স্মার্ট সিরাজদিখান উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই সেই সাথে বেকার মানুষের কর্মসংস্থানের জন্য কাজ করব । আমি আশা রাখি জনসাধারণ যোগ্য মানুষকে বেছে নিতে ভুল করবে না ইনশাআল্লাহ।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img