আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দৈনিক দিনের কণ্ঠ ডেস্কঃ বরিশালের আগৈলঝাড়াতে পানিতে ডুবে আমির হামজা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের বাসাইল গ্রামে এ ঘটনা ঘটে।

আমির হামজা ওই গ্রামের প্রবাসী আরিফ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় আমির হামজা। পরে বাড়ির লোকজন তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। এক পর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. ফাতেমা তুজ জোহরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img