আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

বাগমারায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

দৈনিক দিনের কণ্ঠ ডেস্কঃ রাজশাহীর বাগমারায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সেই ইলিয়াস আহমেদ (৩০) মারা গেছেন। টানা ১০ দিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২৪ মে) ভোরে তার মৃত্যু হয়।

নিহত ইলিয়াস আহমেদ রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের মাঝি গ্রামের মৃত সাজেদুর রহমানের বড় ছেলে।

পূর্ব শত্রুতার জের ধরে এর আগে গত ১৪ মে বিকেলে বাগমারা উপজেলার আমতলী মোড়ে মোটরসাইকেলের গতিরোধ করে পূর্বপরিকল্পনা অনুযায়ী তার ওপর প্রতিপক্ষরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

নিহতের স্বজনদের দাবি, জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে ইলিয়াস আহমেদের ওপর হামলা করা হয়েছে। ওইদিন বিকেলে আমতলী বাজারে যাওয়ার উদ্দেশে বের হলে মোটরসাইকেল গতিরোধ করে তাকে এলোপাথাড়িভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ হামলার নেতৃত্ব দেন তার ফুফা শ্বশুর আইনুল হকসহ ৭-৮ জন। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত রামেক নিয়ে ভর্তি করা হয়। সেখান টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

রাজশাহীর বাগমারা থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) সোহেব খান জানান, এ হামলার ঘটনায় গত ১৪ মে রাতে থানায় মামলা হয়েছিল। একজনকে এরই মধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার ৬ জন আসামি জামিনে আছে। ওই মামলাটিই এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img