আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

দুই শতাধিক আসনে মনোনয়ন প্রত্যাহার করছে জাকের পার্টি

ঢাকা অফিসঃ আগামী ১২তম জাতীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা থেকে সরে দাঁড়াচ্ছে জাকের পার্টি। দুই শতাধিক আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন দলটির মনোনীত প্রার্থীরা। আজ সকালে গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। তিনি বলেন, জাকের পার্টি সারা দেশে ২১৮টি আসনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। তবে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই শতাধিক আসন থেকে দলীয় প্রার্থী সরে দাঁড়াবে। তবে জাকের পার্টির কিছু আসনে প্রার্থী থাকবে। সেই সংখ্যাটা দশেরও কম হবে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেল ৪টার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং কার্যালয়ে হাজির হয়ে অথবা বার্তাবাহকের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আর আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন থেকেই নির্বাচনের প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img