আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে নীতিগত অনুমোদন প্রেসিডেন্টের

নিজেস্ব প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনা মোতায়েনের বিষয়ে প্রেসিডেন্ট নীতিগত অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। আজ রোববার বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ইসি সচিব।  সাক্ষাত শেষে জাহাংগীর আলম এই তথ্য জানিয়ে বলেন, কবে থেকে সেনা মোতায়েন হবে, তা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।
মো. জাহাংগীর আলম আরও বলেন, ১৩ দিনে মোতায়েনের বিষয়টা, সেটা একটা আলোচনা ছিল। আইন-শৃঙ্খলা বাহিনী যেভাবে নিয়োজিত থাকবে, তার সঙ্গে সমন্বয় রেখে তারা যাতে দায়িত্ব পালন করতে পারেন, সেইজন্য তিনি (পিএসও) কথাটা বলেছেন। এটা চূড়ান্ত নয়। এটা আলোচনা করে আমরা ঠিক করে নেবো।
এরইমধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার সম্প্রতি জানিয়েছিলেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।
তফসিল অনুযায়ী, আজ ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন। আর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img